নিজস্ব প্রতিবেদক :গতকালের সংঘর্ষের জেরে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সভাপতি, নাহিদ ইসলামের নেতৃত্বে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও সভার আহ্বান করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে অবস্থান করবেন। এর ফলে সিলেট ও মৌলভীবাজারের পূর্বনির্ধারিত পথসভা স্থগিত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে এনসিপির কর্মসূচির বিপরীতে হবিগঞ্জ জেলা ও পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে।
উভয় দলের কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিক্ষোভ মিছিলের ফলে জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার মারাত্মক সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে হবিগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে, জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ* ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক নিষেধাজ্ঞা জারি করেছেন।
হবিগঞ্জ শহরে ৫ জনের বেশি লোকের সমাগম, মিছিল, মিটিং ও মাইকিংসহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।