• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি অ্যাড. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক অশেষ তালুকদার

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জ,(শাল্লা, প্রতিনিধি)মোঃ ফারুক :  যে অপরের কল্যাণ করে, সে সবার আগে নিজের কল্যাণ করে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক সম্মেলন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সমিতির আহ্বায়ক মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট দীপু রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন আহ্বায়ক মো. সুলেমান মিয়া। তিনি সংগঠনের অতীত কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে আগামী দিনে শাল্লাবাসীর সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে আমন্ত্রিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. নুরুল আমিন, সহকারী অধ্যাপক, সিলেট রাগীব-রাবেয়া কলেজ। রঞ্জিত চক্রবর্তী, সাবেক শিক্ষক, সাহেদ আলী উচ্চ বিদ্যালয়, শাল্লা। পল্লভ হুম দাস, উপপরিচালক, হাওর ও জলবায়ু অধিদপ্তর।

এছাড়াও আহ্বায়ক কমিটির সদস্যদের পক্ষে বক্তব্য দেন রানা রঞ্জন চৌধুরী, চিন্তা হরণ চৌধুরী, সজল কান্তি দাস, বিবেকানন্দ দাস (রান্টু) এবং মো. দেলোয়ার হোসেন তালুকদার। বক্তারা সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় ও প্রবাসী শাল্লাবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় ও শেষ পর্বে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে অ্যাডভোকেট মামুনুর রশীদ সভাপতি এবং অশেষ তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে সংগঠনের চাকা সচল রাখতে ও দিকনির্দেশনা প্রদান করতে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category