• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষায় সারাদেশে ৯মস্থান, হবিগঞ্জের জাবেদ জিলানীর অনন্য অর্জন।

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রতিবেদক: আল-আমিন সাঈফী :  ⋅জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল পরীক্ষা-২০২৩-এর ফলাফলে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন হবিগঞ্জের কৃতি সন্তান খন্দকার জাবেদ জিলানী। সারাদেশের ৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে তিনি সম্মিলিত মেধা তালিকায় ৯ম স্থান অর্জন করেছেন। পাশাপাশি ঢাকা মহানগরীর ২৫টি আইন কলেজের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান লাভ করে তিনি নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।

খন্দকার জাবেদ জিলানী ঢাকার স্বনামধন্য ক্যাপিটাল ল কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষায় অংশ নেন। তাঁর এই কৃতিত্বে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট শারমিন কবির। তিনি বলেন, এই ফলাফল শুধু শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কলেজের জন্যও একটি গর্বের অর্জন।

কলেজের ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট আকবর হোসেন জুয়েল জানান, জাবেদ জিলানী সবসময় অধ্যবসায়ী, দায়িত্বশীল এবং নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষার্থী ছিলেন। তাঁর বিশ্বাস, ভবিষ্যতে তিনি দেশের আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

শিক্ষাজীবনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে ইংরেজি বিষয়ে সম্মান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ইংরেজি ভাষা শিক্ষার উন্নয়নে কাজ করছেন এবং ইংলিশ অরবিট, ঢাকা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন।

হবিগঞ্জ সদর উপজেলার ৬ নম্বর রাজিউড়া ইউনিয়নের ঘোরাবই গ্রামের সন্তান খন্দকার জাবেদ জিলানীর এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি হবিগঞ্জসহ সমগ্র সিলেট বিভাগের জন্য গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা, আইন ও নেতৃত্বে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category