• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

 মিথ্যা তথ্য দিয়ে একই ওয়ার্ডে  নতুন স্কুলের অনুমোদন: এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের তীব্র নিন্দা

Reporter Name / ৯০১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :  হবিগন্জের  মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নে ৮নং ওয়ার্ডে এক্তিয়ারপুর গ্রামের মুরুব্বী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে ২০১২ সালে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব অসীম চৌধুরীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়টির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খায়রুল হোসাইন মমু ও মরহুম শহীদ উদ্দিন আহমেদ। পরবর্তীতে গ্রামের মুরুব্বী ও যুবকদের সম্মিলিত সিদ্ধান্তে সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেবকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টির পড়ালেখার মান ও সার্বিক উন্নয়ন দিনের আলোর মতো দৃশ্যমান।

বর্তমানে এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ জন ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। প্রতি বছর ২৫-৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। মাধবপুর উপজেলায় রেজাল্টের দিক থেকে বিদ্যালয়টি “সুপার ফাইভে” অবস্থান করছে। এমনকি হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের “সাহাম গ্রুপ” এর মেধাবৃত্তির অন্তর্ভুক্ত হয়েছে এই বিদ্যালয়। আন্তঃপ্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। সরকারের সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানও এখানে জমকালোভাবে পালিত হয়।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সম্প্রতি একই ওয়ার্ডের মধ্যে আরেকটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনুমোদনের জন্য আবেদনে উল্লেখ করা হয়েছে যে “৫ কিলোমিটারের মধ্যে আর কোনো নিম্ন মাধ্যমিক/উচ্চ বিদ্যালয় নেই”। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব,মেহেদী হাসান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানাব, সিরাজুল ইসলাম দ্বয়  দায়িত্বশীল কর্মকর্তা কিভাবে এ ধরনের মিথ্যা প্রত্যয়নে স্বাক্ষর করেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটা কি দায়িত্বের অবহেলা নাকি অন্য কোনো উদ্দেশ্য? একই ওয়ার্ডে ২০১০ সাল থেকে চলমান একটি প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে নতুন অনুমোদন দেওয়া হলে তা হবে একটি ফুলবাগান ধ্বংসের শামিল।

আমরা এক্তিয়ারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ এই মিথ্যা, বানোয়াট ও নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি বন্ধ করে এলাকার স্বার্থে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category