• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস।

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :মাধবপুর, হবিগঞ্জ, : আজ ৫ আগষ্ট ২৬ং হবিগন্জের মাধবপুরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ ও জুলাই যোদ্ধাদের সম্মান জানাতে আজ মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস”।
সকালের প্রথম কর্মসূচি হিসেবে জুলাই শহীদ শফিকুল ইসলামের, কবরে উপজেলা প্রশাসন ও জুলাই যোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও কবর জিয়ারত করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি), জনাব আনিসুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন:
-জনাব সোহেল রানা,ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধবপুর থানা, ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,জনাব সামসুল ইসলাম কামাল,সভাপতি, উপজেলা বিএনপি
জনাব মাহবুবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,হাজী গোলাপ খাঁ সভাপতি, পৌর বিএনপি, জনাব আলা উদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি
জনাব আব্দুল আজিজ, সাবেক ভাইস চেয়ারম্যান,জনাব তোফাজ্জল হোসেন চৌধুরী, সভাপতি, উপজেলা প্রেসক্লাব
জুলাই যোদ্ধা হৃদয় মিয়া, সাঈয়েদ বোরহান উদ্দিন, মারুফ আহমেদ প্রমুখ

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category