• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে সরকারি খাস জমি স্থায়ী বন্দোবস্তের প্রলোভন, প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ‎১৭০ জনের কাছ থেকে অর্থ নেওয়ার দাবি; দুই বছরেও মেলেনি স্থায়ী কাগজপত্র, তদন্তের দাবি ভুক্তভোগীদের

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সাইফুল ইসলাম (আজমীরিগন্জ প্রতিনিধি) : আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর মৌজার সরকারি খাস জমি স্থায়ীভাবে রেজিস্ট্রি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, প্রায় দুই বছর আগে ১৭০ জনের কাছ থেকে জনপ্রতি ২ লাখ ১০ হাজার টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত কেউ স্থায়ী মালিকানার কাগজপত্র পাননি।
‎অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— সুধীর চন্দ্র দাস (পিতা: হরিরাল দাস), উমেশ তালুকদার (পিতা: গণেশ তালুকদার), বাদল তালুকদার (পিতা: শিয়ান তালুকদার), রুবেল তালুকদার (পিতা: নরেশ তালুকদার), উপেন্দ্র দাস (পিতা: কৃষ্ণলাল দাস), গণেন্দ্র তালুকদার (পিতা: উপেন্দ্র তালুকদার) এবং ননী গোপাল দাস (পিতা: হরিলাল দাস)।
‎স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর মৌজার জে.এল. নং-১, এসএ খতিয়ান নং-১, আরএস খতিয়ান নং-১১৪১-এর অন্তর্ভুক্ত কয়েকটি এসএ দাগের সরকারি খাস জমি ১৯ জনের নামে ইজারা নেওয়া হয়। পরে ওই জমি স্থায়ীভাবে রেজিস্ট্রি করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতি ৭ শতক জমির জন্য ২ লাখ ১০ হাজার টাকা করে আদায় করা হয়। এভাবে প্রায় ১৭০ জনের কাছ থেকে মোট প্রায় তিন কোটি টাকার বেশি সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
‎ভুক্তভোগীদের ভাষ্য, অনেকেই সুদে টাকা ধার করে, আবার কেউ গবাদিপশু বিক্রি করে এই অর্থ পরিশোধ করেছেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা স্থায়ী মালিকানার কোনো বৈধ কাগজপত্র পাননি। এদিকে অনেকেই জমি দখল নিয়ে একতলা ও দ্বিতল ভবন নির্মাণ করেছেন। তবে সরকারি খাস জমিতে আইনগত অনুমোদন ছাড়া স্থাপনা নির্মাণ বৈধ নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
‎সরেজমিনে অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা ১৭০ জনের কাছ থেকে জনপ্রতি ২ লাখ ১০ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করেছেন প্রতিবেদক। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, আদায়কৃত অর্থ কোনো ব্যাংক হিসাবে জমা না রেখে বাদল তালুকদারের কাছেই সংরক্ষণ করা হয়েছে।
‎ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে কথা বললে তারা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন। ফলে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অর্থ ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
‎এ বিষয়ে অভিযুক্তদের পূর্ণাঙ্গ বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category