• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বিষাক্ত সাপের কামড়ে শাল্লায় এক নারীর মৃত্যু।

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামের টেঙ্গিয়ারহাটি এলাকায় বিষাক্ত সাপের কামড়ে অঞ্জনা বৈষ্ণব (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের অজিত বৈষ্ণবের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন অঞ্জনা বৈষ্ণব। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের কামড় খেয়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তারা সাপটিকেও দেখতে পান বলে জানিয়েছেন।

পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভেড়াডহর, মেলা, মুছাপুর ও মির্জাকান্দা এলাকায় সম্প্রতি সাপের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রায়ই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে বিভিন্ন প্রজাতির সাপ দেখা যাচ্ছে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা দ্রুত সাপের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানান, হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category