• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের নিরঙ্কুশ বিজয়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দুই কৃতি সন্তান নির্বাচিত। শাল্লায় ঝড়ের তাণ্ডব, ৬ ঘর নিশ্চিহ্ন প্রায় ২৫ পরিবারের ক্ষতি, আহত ৩। বড়লেখায় ৪ অসহায় নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন দিল প্রবাসী কল্যাণ পরিষদ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আগস্টের চেতনা বুকে ধারণ করে আজমিরীগঞ্জে বিএনপির আলোচনা সভা, ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ের আহ্বান

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি,  মাসুদ রানা আজমিরীগঞ্জ: ঐতিহাসিক আগস্টের তাৎপর্য, গণতন্ত্র, জনগণের অধিকার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়কে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নেকদার আলী।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশপ্রেম, ত্যাগ ও জনগণের কল্যাণে রাজনীতিকে আরও জনমুখী করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জাতির সংকটময় সময়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ঐক্যের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য সবাইকে বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category