নিজস্ব প্রতিবেদক : মাধবপুর (হবিগন্জ) হবিগন্জের (মাধবপুর-চুনারুঘাটের) মাটি ও মানুষের নেতা, হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর হচ্ছে, তারই প্রতিবাদে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে অনেক কিছু সহ্য করা হয়েছে। কিন্তু এখন সময় এসেছে সত্যকে প্রতিষ্ঠিত করার।
বিবৃতিতে আরও বলা হয়, “কারও ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একজন জনপ্রতিনিধির সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।”
এতে উল্লেখ করা হয়, সত্যের পথ কখনো সহজ হয় না। যারা মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেন, তাদের বিরুদ্ধেই বারবার অপপ্রচার চালানো হয়। তবে সত্য কখনো চাপা থাকে না। মিথ্যার পরাজয় অনিবার্য।
শেষে বলা হয়, মাধবপুর-চুনারুঘাটের উন্নয়ন, অগ্রগতি ও মানুষের কল্যাণে চলমান সকল কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।