• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

সরাইলে ভূয়া পুলিশ পরিচয়দানকারী ও গাঁজাসহ আরো দুইজন আটক।

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক যুবককে এবং পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সরাইল থানা পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কুট্টাপাড়া মোড় এলাকায় পৃথক দুটি ঘটনায় তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ভুয়া পুলিশ পরিচয়দানকারী যুবকের নাম মো. আশরাফুল ইসলাম (২০)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার রাজারবাগ গ্রামের নুরুল হক মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সরাইলের কুট্টাপাড়া মোড়ে মাদক সেবন করে আশরাফুল নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে একই এলাকায় পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত হান্দু খার মেয়ে জান্নাত বেগম (১৮) এবং আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের কালাম মিয়ার ছেলে সোহাগ (২৭)।
পুলিশের দাবি, জান্নাত বেগম ও সোহাগ মাদকদ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল কাদের ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category