• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৫২.৩৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আজমিরীগঞ্জ প্রতিনিধি:মাসুদ রানা: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৮০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪২০ জন উত্তীর্ণ হয়েছে। এ উপজেলায় গড় পাশের হার ৫২ দশমিক ৩৭ শতাংশ। এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়—

আজমিরীগঞ্জ এবিসি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৪ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৫ দশমিক ৪৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন।

হাজী আব্দুল হেকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৫ দশমিক ৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।

পাহাড়পুর বসন্তকুমার পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৫ দশমিক ৮১ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিবপাশা উচ্চ বিদ্যালয়ে ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৫৪ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন।

পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পায়নি কেউ।

সাতগাঁও পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬৪ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পায়নি কেউ।

শৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৩৬ দশমিক ৯২ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পায়নিজ কেউ।

সার্বিক ফলাফল

আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৮০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২০ জন উত্তীর্ণ, আর ৩৮২ জন অকৃতকার্য হয়েছে। উপজেলায় সামগ্রিক পাশের হার ৫২ দশমিক ৩৭ শতাংশ। মোট ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফলে পাহাড়পুর বসন্তকুমার পাবলিক উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যায় এগিয়ে রয়েছে। অন্যদিকে উপজেলার সামগ্রিক ফলাফল আরও ভালো করতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের কার্যকর তদারকি এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category