• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে এমপি আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন সাবের বরাদ্দে ক্রীড়া সামগ্রী বিতরণ

Reporter Name / ৩৩৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

জুবায়ের আলম আজমিরীগঞ্জ( প্রতিনিধি) : আজমিরীগঞ্জে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হুসাইনের বরাদ্দে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকবর হোসেন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে নিয়মিত ক্রীড়া সামগ্রী বিতরণ ও মাঠভিত্তিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

ক্রীড়া সামগ্রী বিতরণে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আজমিরীগঞ্জে ক্রীড়া চর্চা আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category