• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

সুনামগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, ছিনতাই

Reporter Name / ২৮০ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): সুনামগঞ্জের শাল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে আমির হোসেন (৪৫) নামে এক সাংবাদিকের ওপর বর্বর হামলা, শ্বাসরোধে হত্যার চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

​গত ১১ আগস্ট রাতে বাহাড়া ইউনিয়নের হাসপাতাল রোডের ‘মুসলিম ফার্মেসি’তে এ ঘটনা ঘটে। সম্প্রতি একটি মাদরাসার ঘর ভাঙার খবরের তথ্য সংগ্রহ করায় স্থানীয় প্রভাবশালী মো. আবদুল করিমের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয় বলে অভিযোগে জানা গেছে।

​হামলাকারীরা তাকে বেধড়ক মারধর ও গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার ৭০ হাজার টাকা মূল্যের স্মার্টফোনটি ভেঙে ফেলা হয় এবং নগদ ১ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে কেটে পড়ে অভিযুক্তরা। ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে শাল্লা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই শওকত আলী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী সাংবাদিক নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category