• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ সিলিকা-বালু উত্তোলন রতনপুর জিধর ছড়ায় ইফতিখারের নেতৃত্বে গড়ে ওঠেছে বালু তোলার রাজত্ব, রাজস্ব হারাচ্ছে সরকার।

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মাধবপুর প্রতিনিধি, (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর জিধর ছড়া থেকে দীর্ঘদিন ধরে সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে সিলিকা-বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয়দের অভিযোগ, এই চক্রের নেতৃত্বে রয়েছেন রতনপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে ইফতিখার। তার পেছনে রয়েছে “অদৃশ্য শক্তির” ছত্রছায়া, যার কারণে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইফতিখারের নেতৃত্বে দিন-রাত চলছে বালু উত্তোলন। ভারী যন্ত্রপাতি দিয়ে ছড়া থেকে সিলিকা-বালু তুলে বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে গেলে সাধারণ মানুষকে হুমকি-ধামকি দেওয়া হয়। এমনকি মিথ্যা মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনকে “ম্যানেজ” করেই এই অবৈধ কাজ চালানো হচ্ছে। কোনো কোনো এসআই রাতে তাদের অফিসে চায়ের আড্ডায় মেতে ওঠেন বলেও গুঞ্জন রয়েছে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া নদী, খাল ও ছড়া থেকে বালু-পাথর উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আইন অমান্য করে এই অবৈধ উত্তোলনের ফলে সরকার প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি নদীর নাব্যতা ও পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।

কিছুদিন আগে রতনপুর স্টেশনের উত্তরপাশে রেল ব্রিজের নিচ থেকে বালু তুলতে বাধা দিতে গেলে, রতনপুর গ্রামের ইফতিখার ও তার দলবলের হামলার শিকার হন কয়েকজন রেল কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত এজাহারও দায়ের করা হয়েছে।

প্রশাসনের নিরব ভূমিকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অবৈধ বালু উত্তোলনকারীরা। এলাকায় তাদের “রাজত্ব” কায়েম হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অভিযানের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category