মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
মিঠুন চক্রবর্তী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ফরিদুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা
মাহবুবুর রহমান সোহাগ,চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
গোলাপ খাঁন,পৌর বিএনপির সভাপতি
আলাউদ্দিন আল রনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক,
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষা, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্য খাতকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদ উন্নয়ন বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।