• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটের মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় বন্দি এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চুনারুঘাট হবিগঞ্জ (প্রতিনিধি): চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের কুখ্যাত মামলাবাজ জবর দখলকারী,হোসেন আলী মীর গতরাতে চুনারুঘাট থানা পুলিশের হাতে আটকে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আটক হোসেন আলী মীর কালিশিরী গ্রামের মৃত আতাব উল্লা মীরের ছেলে। জানা যায় গত ১৫ আগস্ট দুপুরে হোসেন আলী মীরের আপন ছোট ভাই আকবর আলী মীরের জমি জোরপূর্বক দখল করতে গেলে তার স্ত্রী আরিফা আক্তার বাধা দেয়। তাকে হোসেন আলী মীর ও তার পরিবারের লোকজন মারধর এবং গুরুতর যখম করে। স্থানীয় লোকজন আরিফা আক্তার কে মারধরে বাধা দিতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, গুরুতর আহত করে। পরবর্তীতে গ্রামের লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা হাসপাতালে ভর্তি করে। গতরাতে আহত আরিফা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ হোসেন আলী মীর কে গভীর রাতে চুনারুঘাট বাল্লা সড়ক থেকে আটক করে।কালিশিরী গ্রামের বিশিষ্ট মুরুব্বি চানঁ মিয়া লস্কর বলেন, হোসেন আলী মীর একজন মামলা বাজ,দুষ্কৃকৃত,জবরদখল,পর সম্পদ লুণ্ঠনকারী এক দৃশ্য তো দস্য,সে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষদের উপরে বিভিন্নভাবে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করছে। এমনকি দালালের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া আদালতে বিভিন্ন বুয়া স্ট্যাম্প ব্যবহার করে এলাকার নিরীহ মানুষদের স্বাক্ষর নকল করে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করে গরিব মানুষদের নিঃস্ব করছে। ইতিমধ্যেই হবিগঞ্জ বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে জাল দলিল প্রতারণা জবরদখল সহ বিভিন্ন মামলা রয়েছে। এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবী করছে। কালিশিরী গ্রামবাসীদের সাথে কথা বলে জানা যায়,মীরের আপন চাচা ১১০ বছর বয়স্ক মতলব মীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন, বিশিষ্ট মুরব্বি হাজী মনসুব উল্লা বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন,আকবর আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের আক্কাস আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, এডভোকেট এমরান লস্করের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের,কাদির মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, আবুল মীরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের,রহমত আলী মীর এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সহ এলাকার শত মানুষের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা করে হোসেন আলী মীর নামের মামলা বাজ প্রতারক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category