• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান।

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, আমন্ত্রিত সুধীজন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা। পরে মৎস্য বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুরের মোহাম্মদ ইউসুফ আলী এবং মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category