• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মানিকপুরে জালালাবাদ গ্যাসের লাইন বসাতে রাস্তা খুঁড়ে বেহাল সংস্কারে নেই উদ্যোগ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারীরা।

Reporter Name / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সোহাগ মিয়া (মাধবপুর প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারের ব্যস্ততম সড়কটি জালাবাদ গ্যাসের লাইন স্থাপনের জন্য খোঁড়ার পর আর সংস্কার করা হয়নি। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও ফাটল। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। প্রতিদিন শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে।

বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় রাস্তার গভীরতা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটির পাশেই রয়েছে রেলপথ। মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। ভাঙা রাস্তায় যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গ্যাসের লাইন বসানোর কাজ শেষ হলেও জালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বিভাগ সড়কটি আগের মতো করে দেয়নি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষতিগ্রস্ত অংশ আরও বাড়ছে।
ভোগান্তি কমাতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবিষ্যতে উন্নয়ন কাজের জন্য রাস্তা কাটার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবশ্যই সড়ক পুনঃসংস্কার করে—সে আহ্বানও জানান তারা। জালালাবাদ গ্যাস ফিল্ডের ম্যানেজার মাজহারুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা মানিকপুরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category