মাধবপুর( প্রতিনিধি) , হবিগঞ্জ: মেধার স্বীকৃতি ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো “প্রাথমিক মেধাবৃত্তি-২০২৫” এর সম্মাননা প্রদান অনুষ্ঠান। আজ ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় নোয়াপাড়া আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জনাব, মেহেদী হাসান*, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর
– প্রধান অতিথি, ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ পরিচালক, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন
আয়োজনে, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন,
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ালেখার মান আরও উন্নত করতে হবে, যাতে করে শিশুদের মেধার বিকাশ ঘটে। কারণ আজকের শিশুই আগামীদিনের ভবিষ্যৎ।
তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শুভকামনা জানান।
ইউনিয়ন চেয়ারম্যানের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রাথমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ানো। এমন আয়োজন এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এ কে এম সাইফুল ইসলাম বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট। জনাব,ডা:ইমরুল হাসান জাহাঙ্গীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা, জনাব,জাকিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাধবপুর, জনাব,কবির আহমেদ সহ-কারি প্রাথমিক শিক্ষা অফিসার মাধবপুর, জনাব, আতাউল মোস্তফা সোহেল চেয়ারম্যান ৯নং নোয়াপাড়া ইউ/পি ও অন্যান ব্যাক্তিবর্গ গন উপস্থিত ছিলেন।