• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ঐতিহাসিক সন্ধিক্ষণে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর,১৮ কোটি মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীক নতুন দায়িত্বে। 

Reporter Name / ২৯৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বাংলাদেশ বরণ করে নিতে যাচ্ছে তার ২৩তম রাষ্ট্রপতিকে। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জাতি পাচ্ছে একজন সদালাপী, সজ্জন ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি শুধু একজন রাজনীতিক নন। দীর্ঘ দুঃসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জন্য তিনি ছিলেন এক দৃঢ় আশ্রয়, এক সাহসী ঢাল। স্বৈরাচারী শাসনের অন্ধকার সময়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে ১৮ কোটি মানুষের ভালোবাসা ও আস্থার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

দলের নেতাকর্মীদের ভাষ্য, যেকোনো সংকটে, যেকোনো প্রয়োজনে, বিপদের মুহূর্তে সবার আগে ছুটে যাওয়ার জায়গা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের কাছে। তাঁর দরজা যেমন ছিল খোলা, তেমনি তাঁর হৃদয়ও ছিল মানুষের জন্য উন্মুক্ত।

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার প্রতিটি পরিবার এবং দীর্ঘ দুঃসময়ের অসংখ্য মানুষের পক্ষ থেকে তাঁর প্রতি রইল অফুরন্ত ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

আজ জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে স্যার যখন কাঁপা কণ্ঠে হয়তো শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করলেন, তখন উপস্থিত অনেকের বুকের ভেতরেই হাহাকার করে উঠেছে।

আনন্দের এই দিনে এক অদ্ভুত শূন্যতাও কাজ করছে। কারণ হয়তো আর আগের মতো হঠাৎ করে স্যারের কাছে ছুটে গিয়ে নিজের কথা, নিজের কষ্টের কথা জানানো হবে না।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন পথচলা হোক মর্যাদা, প্রজ্ঞা, মানবিকতা ও ন্যায়ের প্রতীক।

নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবেও তিনি যেন আগের মতোই বাংলাদেশের মানুষের হৃদয়ে, ভালোবাসায় ও শ্রদ্ধায় অমলিন থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category