• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চুনারুঘাটে সাতছড়ি রিজার্ভ ফরেস্টে বিজিবির অভিযান মাটির নিচ থেকে অস্র ও গুলি উদ্ধার।

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদের বড় চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ পিস্তল,৬টি ম্যাগাজিন, ৭টি
গুলি  বিভিন্ন ধরনের ২২ রাউন্ড

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ভোর সাড়ে ৪টা*র দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে।

সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে তল্লাশি চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

৫৫ বিজিবি’র প্রাথমিক ধারণা, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব অস্ত্র-গোলাবারুদ দুর্গম এলাকায় লুকিয়ে রেখেছিল। তবে অস্ত্রগুলোর মালিকানা এবং কোথা থেকে আনা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।”উল্লেখ্য, গত তিন মাসে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকায় ৫৫ বিজিবির অভিযানে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের,২৩৮ কেজি ভারতীয় গাঁজা,২ হাজার ৫৮৫টি ইয়াবা
৫৯ বোতল মদ, ২১টি গরু আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category