নিজস্ব্রাব প্রতিবেদক: ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে অভিযান চালিয়ে ২১৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ মাদক কারবারি ফজলুর রহমান ওরফে ফজু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল জালালপুর এলাকায় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালায়। বাচ্চুমিয়া গ্রেপ্তারকৃত ফজলুর রহমানের শ্বশুর। এ সময় বাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ভেতর থেকে ২১৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্কফ সিরাপ গুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে, ফজলুর রহমানের বিরুদ্ধে আগে আরো চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত ফজলুর রহমান হোসেনপুর গ্রামের মৃত আবুল মাহজনের ছেলে।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন মাদক কারবারি যে-ই হোক কোনো ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।