• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

কসবায় গাঁজা ও ইয়াবাসহ ০৩ মাদক কারবারী গ্রেফতার।

Reporter Name / ৯৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলম ব্রাক্ষবাড়িয়া: ২৩/০৮/২০২৬ খ্রি. রাত ২২.১০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

অপর এক অভিযানে রাত ২৩.১০ ঘটিকায় কসবা থানাধীন বায়েক ইউনিয়নের হরিপুর ধৃত আসামির বসত ঘর হতে ১৪৪০ (এক হাজার চারশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আব্দুল মান্নানের বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা, গ্রেফতারকৃত শফিকুল ইসলামের বিরুদ্ধে ০১টি মাদক মামলা, গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে ০২টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। আব্দুল মান্নান
পিতা- মৃত আব্দুল জলিল
সাং- মইজদিপুর
থানা- সেনবাগ
জেলা- নোয়াখালী
বর্তমান সাং- রৌফবাদ কলোনী
থানা- বায়েজিদ বোস্তামী
জেলা- চট্টগ্রাম,সিএমপি

২। মোঃ শফিকুল ইসলাম
পিতা- আলী আশরাফ
সাং- হরিপুর

৩। মোঃ সাইফুল ইসলাম
পিতা- কাদের মিয়া
সাং- খাদলা
উভয় থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

এ-সংক্রান্তে কসবা থানায় পৃথক ‍দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category