• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে একই দিনে দুই অনুষ্ঠান নিয়ে শিক্ষকদের মাঝে ধূম্রজাল, সিদ্ধান্তহীনতায় প্রাথমিক শিক্ষকরা

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

(মাধবপুর)হবিগঞ্জ প্রতিনিধি:মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে চরম সিদ্ধান্তহীনতা ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

আগামীকাল ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। একই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মশতবর্ষ পালনের নির্দেশনাও এসেছে। দুটি অনুষ্ঠান একই দিনে পালন করতে হবে — এমন নির্দেশনায় শিক্ষকরা রীতিমতো আতঙ্কিত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাকিরুল ইসলাম* প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষককে দুটি কর্মসূচিই পালনের নির্দেশ দিয়েছেন।

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ পালন

এ নিয়ে প্রাথমিক শিক্ষক সমাজের মধ্যে তীব্র অস্বস্তি বিরাজ করছে। কারণ দেশব্যাপী ঈদে মিলাদুন্নবী পালনের বিরোধিতা করে কওমীপন্থি ও তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন স্থানে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

এমন স্পর্শকাতর ও আতঙ্কিত পরিস্থিতির মধ্যে একই দিনে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে শিক্ষকরা বিব্রতকর অবস্থায় পড়েছেন।

একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান একই দিনে, আবার বাইরে বিরোধিতার পরিস্থিতি। এতে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।”

শিক্ষকরা দ্রুত এ বিষয়ে সুস্পষ্ট ও বাস্তবসম্মত নির্দেশনা চান। যাতে ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখে এবং প্রশাসনিক জটিলতা এড়িয়ে কর্মসূচি পালন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category