• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটির অনুমোদন:আহ্বায়ক এ্যাড. দেলোয়ার ও সদস্য সচিব ছবি

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে এ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং মো. হেলাল উদ্দিন (ছবি)কে সদস্য সচিব করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এ কমিটি গঠনের চুড়ান্ত করা হয়। সংগঠনটির স্লোগান— “স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার”—কে সামনে রেখে জেলার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্মকে সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নবগঠিত কমিটি কাজ করবে। নতুন কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুরসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৫১ জন সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ও সদস্য সচিব মো. হেলাল উদ্দিন (ছবি) বলেন, জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে তারা কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সর্বস্তরের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category