• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা সদরসহ ঢাকা-সিলেট মহাসড়কে এক ব্যতিক্রমী ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
‎
‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আশেকে রাসূল, জাকের, ভক্ত, মুরিদান ও অলিপ্রেমী সুন্নি জনতা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
‎
‎র‍্যালিটি মাধবপুর উপজেলা সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও র‍্যালিটি প্রত্যক্ষ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
‎
‎পরে অনুষ্ঠিত হয় জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, সুন্নাহ এবং ইসলামের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বাণী নিয়ে আলোচনা করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধানভাবে উপস্থিত থেকে জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শরীফ পীর সাহেব এবং মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান সাহেবসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খান্দুরা দরবার শরীফের অসংখ্য ভক্ত, জাকের, মুরিদান ও সুন্নি জনতা।
‎
‎মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা, মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
‎
‎বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব। মোনাজাতে উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
‎
‎আয়োজক সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জন্মের স্মরণে এবং তাঁর আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সমাজে মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন।
‎আশেকে রাসূলদের উপস্থিতিতে অনুষ্ঠিত জশনে জুলুস, আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে মাধবপুর সদর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও মুরিদানরা দলে দলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
‎
‎উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এ বৃহৎ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category