• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে সার বিক্রির অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আজমিরীগঞ্জ প্রতিনিধি:  কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে পরিচালিত অভিযানে ক্যাশ মেমো সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ ও হালনাগাদ না রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চর বাজারের ব্যবসায়ী আমীর হোসেনকে ২ হাজার টাকা এবং লাল মিয়া বাজারের ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ,জসিম উদ্দিন চৌধুরী এবং আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন।

মোবাইল কোর্ট চলাকালে বিভিন্ন সার ডিলার ও বিক্রয়কেন্দ্রে সরেজমিনে তদারকি করা হয়। কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে সার ক্রয় করতে পারছেন কি না, সার মজুদের অবস্থা এবং বিক্রয় কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়।
এ সময় সংশ্লিষ্ট বিক্রেতাদের ক্যাশ মেমো যথাযথভাবে সংরক্ষণ, মজুদ রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার নিয়ম অনুযায়ী সংরক্ষণ ও হালনাগাদ রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের জন্য সার ও বীজের সহজলভ্যতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category