নিজস্ব প্রতিবেদক : ষশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার, ২৭ আগস্ট রাত ৯টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শার্শা উপজেলার অগ্রভুলট দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি আগ্নেয়াস্ত্র ও এর ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্র, ৬.৭ মিমি বিদেশি পিস্তল – ১টি
ম্যাগাজিন, ১টি
পিস্তলের গায়ে ‘Made in Italy’ লেখা রয়েছে
বিজিবি সূত্র জানায়, উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগাজিনের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বর্তমানে উদ্ধারকৃত অস্ত্র বিজিবির হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ২১ বিজিবি।