• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখ রাতভর পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কুফ (Eskuf) সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ জন আসামিকে আটক করা হয়। ​প্রথম অভিযান (মুসলিমপুর, শিবগঞ্জ): সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ২ কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩১০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ, ১টি সিএনজি ও ১টি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় এবং পিতার নাম মো. খলিল। তবে অভিযানের সময় আরও চারজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। ​দ্বিতীয় অভিযান (হোসেন ভিটা, ভোলাহাট): চাঁনশিকারী বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায়। এখান থেকে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কুফ সিরাপ জব্দ করা হয়।
​তৃতীয় অভিযান (তেলকুপি, শিবগঞ্জ): তেলকুপি বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন ৪৮ বোতল এস্কুফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়। ​জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category