• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মাধবপুর (প্রতিনিধি)  হবিগঞ্জ: নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মহোদয়।

সোমবার সকালে মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,সোহেল রানা, অফিসার ইনচার্জ মাধবপুর, জনাব,ইমরুল হাসান জাহাঙ্গীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্স মাধবপুর,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব,কবির আহমেদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলা উদ্দিন আল রনি,নোয়াপাড়া ইউপির চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ মেহেদী হাসান বলেন, “কাজী নজরুল ইসলামের চেতনা ও সাহিত্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। দেশের সকল শিক্ষার্থী যেন এই প্রতিযোগিতার মাধ্যমে নজরুলের বিদ্রোহী ও মানবতাবাদী আদর্শকে ধারণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় আবৃত্তি, সংগীত, নৃত্য ও রচনা প্রতিযোগিতাসহ নজরুলের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ে বাছাই শেষে বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category