• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুর বাজারের তাজমহল হোটেলে অভিযান, আটক ৮

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মাধবপুর,( হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা পৌরসভা বাজারে অবস্থিত তাজমহল হোটেলে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দীর্ঘ দিনের  অভিযোগ ছিল, হোটেলটিকে ঘিরে নানা ধরনের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছে। এর প্রেক্ষিতে সম্প্রতি হোটেলটিতে প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অভিযানে কয়েকজন নারীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের পর নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ডের কারণে মাধবপুর বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে এ ধরনের কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা হোক।

মাধবপুরের সম্মানিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মহোদয়ের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনস্বার্থে মাধবপুর বাজারকে একটি নিরাপদ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category