• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শাল্লায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবীন শিক্ষকদের বরণ।

Reporter Name / ১৪৩ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রথমে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক।

এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

২০১৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে বিদায়ী সংবর্ধনা জানানো হয় এবং একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাক মিয়া। বিদায়ী শিক্ষকদের সম্মানে মানপত্র পাঠ করেন আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী রাণী সরকার। পরে বিদায়ী শিক্ষকদের হাতে মানপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি মনোজ সরকার খোকন ও অরবিন্দু দাসের যৌথ সভাপতিত্বে এবং অনাদি তালুকদার ও পল্লবী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর নেওয়া শিক্ষকরা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁরা নবীন শিক্ষকদের প্রতি প্রবীণদের অভিজ্ঞতা ও আদর্শ অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপস্থিত ছিলেন ,শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ
সাবেক উপজেলা চেয়ারম্যান নগেন্দ্র চন্দ্র সরকার
গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন
শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল
শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, জাকির হোসেন ও আঃ করিম মাস্টার
এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
ধামাইল গান পরিবেশন ও খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category