• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতায় ছাত্রদলের উদ্যোগ।

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
আল-আমিন সাঈফী: শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল।

কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মোজাম্মেল হাসান শিমুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুপ্রতিক রায় তালুকদার, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুল হাসান রিপন, সদস্য সৈয়দ তানভীর আহমেদ জুয়েল ও শিউলি আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফাহিন হোসেন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল মিয়া।

এ সময় কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল মিয়া, শিহাব, রুমান ও রাফি, সাংগঠনিক সম্পাদক তানিম মিয়া এবং জিসান, সুয়েব, অনিক, রনিসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়; শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কলেজ ক্যাম্পাসকে আরও সুন্দর ও শিক্ষাবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category