নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সব বিচারপতি এজলাস কক্ষ ত্যাগ করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির এজলাসে এ ঘটনা ঘটে। আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হওয়ার পর আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে।”
এমন মন্তব্য শুনে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। এ সময় বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির পাল্টাপাল্টি কথোপকথন শুরু হয়। এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতিতে পুরো আপিল বিভাগ এজলাস ছেড়ে চলে যান।
এ ঘটনার পর সুপ্রিম কোর্টে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।