• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ১১৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি, মোঃ ফারুক : সুনামগঞ্জের শাল্লায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি ও চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় শাল্লা থানা পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের সাবাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া এবং ধন মিয়ার ছেলে মজনু মিয়া। তারা হবিগঞ্জের আমলী আদালত-১-এর সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে, শাল্লা থানার এফআইআর নং-৯, তারিখ ১২ মার্চ ২০২৬, জিআর নং-২৮ মামলায় দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে কামারগাঁও গ্রামের মৃত দুখাই মিয়ার ছেলে খুরশেদ মিয়া (৫০) ও জমির মিয়ার ছেলে **দবির মিয়া (২৬)**কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল মুঠোফোনে বলেন, “মাদক, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।” অভিযানে শাল্লা থানার এসআই শওকত আলী, এসআই ইমাম আরেফিন, এসআই মো. শাহজাহান, এএসআই ফুলন চন্দ্র দেব ও এএসআই আজহারুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category