• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাহে রবিউল আউয়াল আল্লাহর দরবারে হুব্বে রাসূল উপস্থাপনের মহান সুযোগ — মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

Reporter Name / ২০৯ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যুহর র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউন হলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন,

মীলাদুন্নবী (সা.) এর মাস রবিউল আউয়ালকে আরবের অনেক আলেম ‘রবিউল ঈমান’ বা ‘ঈমানের বসন্তকাল’ বলে আখ্যায়িত করে থাকেন। কেননা এই মাসে যারা গাফিল রয়েছেন তাদেরকে জাগ্রত করা ও তাদেরকে আল্লাহর নবীর সাথে সম্পৃক্ত করার একটি সুযোগ তৈরি হয়। এই মাসে যারা আল্লাহর রাসূল (সা.) সম্পর্কে কম জানে তার জানার পরিধি বৃদ্ধি পায় এবং প্রত্যেকে তাঁর যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে তাঁর হুব্বে রাসূল উপস্থাপনের সুযোগ পায়।”

তিনি আরও বলেন, মদীনায় যেদিন প্রিয়নবী (সা.) আগমন করেছেন সেদিন মদিনার শিশু-কিশোর, আবালবৃদ্ধবনিতা সকলে কবিতার মাধ্যমে তাঁকে স্বাগত জানিয়েছেন। আমরা রাসূল (সা.) এর উম্মত হওয়ায় আমাদের উপরও শুকরিয়া আদায় আবশ্যক হয়ে গেছে। কেননা পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাঁর নিআমাতের শুকরিয়া আদায় করার জন্য ঈমানদারদের আদেশ করেছেন। আর মুমিনদের জন্য আল্লাহর হাবীব (সা.) হলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিআমাত।

আলোচনা সভায় প্রধান বক্তার* বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হবিগঞ্জ জেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার উপ-মহাপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, কদমচালের পীর ছাহেব মাওলানা আবুল কাশেম নক্সবন্দী, লতিফিয়া ক্বারী সোসাইটির উপদেষ্টা সৈয়দ মুশফিক হোসেন, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস লিয়াকত আলী তালুকদার, কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ছাদেকুর রহমান, জেলা আল ইসলাহ সহ-সভাপতি মুফতি এম এ আব্দুল মজিদ, কেন্দ্রীয় সদস্য আমিমুল ইহসান তাহসিন, মো. সাইদুর রহমান, সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ শাহেদুল ইসলাম সহ অনেকে।

এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category