মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মাধবপুর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা এবং উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার কবির হোসেন।
এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও ঝরে পড়া রোধসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।