• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আমাসুফ সিলেট বিভাগীয় সভাপতির সঙ্গে হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সৌজন্য সাক্ষাৎ।

Reporter Name / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

এইচ আর রুবেল : আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরামর্শ সভা করেছেন আমাসুফ হবিগঞ্জ জেলা জোনাল কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা জোনাল কমিটির পরিচিতি সভা এবং এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কর্মসূচিগুলো সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার সঙ্গে আলোচনা ও পরামর্শ করেন হবিগঞ্জ জেলা জোনাল কমিটির নেতৃবৃন্দ।

সভায় আব্দুর রউফ পাশা আসন্ন কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন পদ্ধতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন—আমাসুফ হবিগঞ্জ জেলা জোনাল কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাহার মিয়া, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাদেক মিয়া, বিভাগীয় কমিটির সদস্য মোঃ কাউসার মিয়াসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং মানবাধিকার সুরক্ষায় ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণের বিষয়েও মতবিনিময় করা হয়।

হবিগঞ্জ জেলা জোনাল কমিটির নেতৃবৃন্দ জানান, বিভাগীয় সভাপতির পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে পরিচিতি সভা এবং এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category