• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে গরু, বাছুর, ছাগল, হাঁস-মুরগিসহ গবাদিপশুর অবাধ বিচরণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয় সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে থাকা বাড়িঘর ও খামার থেকে অনেক সময় গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী রাস্তায় উঠে আসে।

ব্যস্ত সড়কে এসব প্রাণী হঠাৎ চলাচল করায় যানবাহনের চালকদের অনেক সময় আকস্মিকভাবে ব্রেক করতে হয় কিংবা নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের জন্য বিষয়টি বেশি ঝুঁকিপূর্ণ।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ও বিকেলের দিকে বিভিন্ন সড়কে গবাদিপশুর বিচরণ বেশি দেখা যায়। দ্রুতগতির যানবাহনের সামনে হঠাৎ গরু বা ছাগল চলে এলে চালকরা দুর্ঘটনা এড়াতে গিয়ে বিপাকে পড়েন।

এতে ছোটখাটো দুর্ঘটনার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

সচেতন মহল বলছে, সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে মালিকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচারণা চালানো প্রয়োজন।

সড়ক ব্যবহারকারী ও স্থানীয়দের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আঞ্চলিক সড়কে গবাদিপশুর অবাধ বিচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category