• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২।

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​গোপন সংবাদের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ভোর ৪:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।​মো. কালাম (৩২), পিতা-মৃত সাইদুর রহমান।
​মো. সালাউদ্দিন (২৮), পিতা-মৃত সাইদুর রহমান।(উভয় আসামির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার রাধানগর এলাকার বজরারটেক ডাকঘরের অন্তর্ভুক্ত) ​অভিযানকালে আসামিদের কাছ থেকে নিম্নলিখিত মালামাল জব্দ করা হয়:​৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ​১টি ডিসকভার ১২৫ সিসি (Discover 125cc) মোটরসাইকেল ​২টি মোবাইল ফোন
​নগদ ৫,৫০০ টাকা ​আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category