• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ‘Cirkle’ উদ্যোগের নতুন পরিচিতি ও সম্ভাবনা নিয়ে মতবিনিময়

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: নতুন পরিচয়, নতুন সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয়ে বড়লেখায় ‘Cirkle’–এর উদ্যোগ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ইয়াম্মি প্যারাডাইজ চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে নতুন এই উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ব্যবসা ও সেবাখাতে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘Cirkle’ নতুন পরিচয় ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের পাশাপাশি সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন আর এম ইমরান আহমদ, এস এ এম কাওছার আহমদ, ডি এইচ কামরুজ্জামান রাসেল, এস ইউ পি মিজানুর রহমান, ডি এম শামিম আহমদ ও টি ও মুক্তাদির আহমদ প্রমূখ।

এ সময় হানিফ মোবাইল এন্ড বিকাশ কাষ্টমার কেয়ারের স্বত্বাধিকারী হানিফ পারভেজ বক্তব্যে বলেন, নতুন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে পারস্পরিক সহযোগিতা ও সেবার মান আরও উন্নত করার সুযোগ তৈরি হবে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

আয়োজকদের পক্ষ থেকে উপস্হিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বলেন ‘Cirkle’–এর মাধ্যমে নতুন পরিচয়, নতুন সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category