• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Headline
বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের নিরঙ্কুশ বিজয়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দুই কৃতি সন্তান নির্বাচিত। শাল্লায় ঝড়ের তাণ্ডব, ৬ ঘর নিশ্চিহ্ন প্রায় ২৫ পরিবারের ক্ষতি, আহত ৩। বড়লেখায় ৪ অসহায় নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন দিল প্রবাসী কল্যাণ পরিষদ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান।

Reporter Name / ৪৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। ​উক্ত কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ৮ নং টিমের আওতায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের বটতলাহাট হতে জয়নগর মীরপাড়া গ্রামে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ৮ নং টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোছা: নওরোজ হুদা ও পৌর কর্মচারী সংসদের সেক্রেটারী মো: আব্দুল আজিজ খান। অভিযানে অংশ নেন রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ, পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন, কাদের, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেল-সহ অন্যরা।
​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category