• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ‘মর্ডাণ ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন।

Reporter Name / ৮৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় আধুনিক ফিজিওথেরাপি ও হিজামা সেবা প্রদানের লক্ষ্যে ‘মর্ডাণ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এন্ড হিজামা সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল রোড, বড়লেখায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সাবেক আমির এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, হানিফ মোবাইল এন্ড বিকাশ কাস্টমার কেয়ারের স্বত্বাধিকারী মুহাম্মদ হানিফ পারভেজ এবং প্রতিষ্ঠানের পরিচালক সাদিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রভাত সিলেটের পরিচালক আহমদ নোমান, ঠিকানা মিডিয়ার পরিচালক শুভসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবার পাশাপাশি হিজামা চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।

বিশেষ করে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা, খেলাধুলাজনিত আঘাত ও পুনর্বাসনসেবার প্রয়োজনীয়তায় প্রতিষ্ঠানটি স্থানীয়দের জন্য সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রেজাউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category