• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

তালিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মস্তাক মাহমুদ।

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা জানান দিয়েছেন সাবেক ইউপি সদস্য মস্তাক মাহমুদ।

মস্তাক মাহমুদ দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। তিনি তালিমপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং বর্তমানে তালিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।এ সময় তিনি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন।

মস্তাক মাহমুদ বলেন, “আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ৪ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করবেন।

এদিকে মেম্বার পদে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category