• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বড়লেখায় সড়কের বিভিন্ন পয়েন্টে নিসচার সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন। সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ। চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান। কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ৪ অসহায় নারীর কর্মসংস্থানে সেলাই মেশিন দিল প্রবাসী কল্যাণ পরিষদ।

Reporter Name / ১৩০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অসহায় পরিবারের নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে চারজন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও কুয়েতপ্রবাসী মাসুমুর রহমান (মাতাব)-এর অর্থায়নে এবং বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে এবং পরিষদের শুভাকাঙ্ক্ষী মো. সাইফুল ইসলাম জিবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের একমাত্র নারী উপদেষ্টা আমিনা বেগম ডলি, গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিষদের শুভাকাঙ্ক্ষী শামছুল ইসলাম, রাজনীতিবিদ সেলিম উদ্দিন, শুভাকাঙ্ক্ষী শাহাজান চৌধুরী সাজু, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ,জাকির হোসেন, পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাদিকুর রহমান এবং অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবা ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষকে স্বাবলম্বী করার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, প্রবাসীদের সহযোগিতা ও সংগঠনের সমন্বিত উদ্যোগে পরিচালিত এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়।
ভবিষ্যতেও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category