• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন।

Reporter Name / ২৭৬ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান মাসুদ
আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান।

এ সময় আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কামরুল হাসান ও চৌকি আদালত এডভোকেট সমিতির নেতৃবৃন্দ বিচারপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন আদালতের বিভিন্ন সমস্যা, কার্যক্রম ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরে সমিতির নেতৃবৃন্দ আদালতের নতুন ভবন নির্মাণসহ আইনজীবীদের জন্য নির্দিষ্ট স্থান ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ চৌকি আদালত এডভোকেট সমিতির সভাপতি এটিএম জিল্লুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম গোলাম কবির, অ্যাডভোকেট সাইদুল আমিন চৌধুরী, অ্যাডভোকেট আবুল আজাদ, অ্যাডভোকেট রোখসানা আক্তার শিখা, অ্যাডভোকেট সেলিম আহমেদ, অ্যাডভোকেট সাইদ বিন আমিন চৌধুরী, শিক্ষানবিশ আইনজীবী মো. আমিনুল ইসলাম ও মোছা. জুহিনী বেগমসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি সুমন আদালতের নতুন ভবন নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category