• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক।

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারে মাত্র চার মাসের এক দুগ্ধপোষ্য শিশুকে অপহরণ করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয় জনতা এক নারীসহ তিন অপহরণকারীকে হাতেনাতে আটক করেছে। উদ্ধারের পর অলৌকিকভাবে অক্ষত অবস্থায় শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর চারটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনিঘাট ইউনিয়নের শ্যামেরকোনা এলাকা থেকে চার মাসের শিশুটিকে কৌশলে চুরির চেষ্টা চালায় দুই যুবক ও এক নারী সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র। অপহৃত শিশুকে নিয়ে তারা চৈত্রঘাট বাজার পয়েন্ট হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় স্থানীয় পথচারীদের সন্দেহের তালিকায় পড়ে।

সাতসকালে অপরিচিত ব্যক্তিদের কোলে এত ছোট শিশু দেখে এলাকাবাসীর মনে সন্দেহ দানা বাঁধে। চৈত্রঘাট বাজারে পৌঁছানোর পর জিজ্ঞাসাবাদ করা হলে ওই চক্রের সদস্যরা অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন কথা বলতে শুরু করে। তাদের কথাবর্তায় অসঙ্গতি পাওয়ায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে ঘিরে ফেলে আটক করেন।

পরবর্তীকালে শ্যামেরকোনা এলাকা থেকে শিশুটি চুরির ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া মাত্রই ক্ষুব্ধ জনতা শিশুটিকে উদ্ধার করে অবিলম্বে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। হারিয়ে যাওয়া চার মাসের সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা ও স্বজনেরা।

ঘটনার পর চৈত্রঘাট এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বারের সামছুল ইসলামের উপস্থিতিতে অভিযুক্তদের আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত জনপ্রতিনিধি ও মুরব্বিরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং কমলগঞ্জ ও সংশ্লিষ্ট থানার পরামর্শক্রমে আসামীদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেন। তথ্য অনুযায়ী, শিশুটিকে রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ফলে সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে যোগাযোগ করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়দের সচেতনতা ও চৈত্রঘাট এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতার কারণেই অবোধ শিশুটি এক মর্মান্তিক পরিণতি থেকে বেঁচে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ ঘটনাকে কেন্দ্র করে সমগ্র অঞ্চলজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category