• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
এক্তিয়ারপুর ৮২ নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীরজাদা মাহমুদুর রহমান শাহ আলম। বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়। মৌলভীবাজারে ৪ মাসের শিশুকে অপহরণের চেষ্টা: স্থানীয় জনতার হাতে ১ নারীসহ ৩ জন আটক। বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭। হবিগঞ্জে গুলিসহ পিস্তল উদ্বার। আজমিরীগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শনে বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন। সাবধান! সালাম ট্রাভেলস সলিউশনের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ, টাকা নিয়ে লাওসে পলাতক আব্দুস সালাম। বড়লেখার জহরত আদিব চৌধুরী আইপিইউ নির্বাহী কমিটিতে নির্বাচিত। বড়লেখার দাসের বাজার উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত। সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখার সাংবাদিক নুরুল ওয়াহিদ স্পেনের জাতীয় নির্বাচনে PSOE’র প্রাথমিক প্রার্থী তালিকায়।

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: স্পেনের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (PSOE)-এর প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন মৌলভীবাজারের বড়লেখার সন্তান ও স্পেনপ্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ। তাঁর প্রার্থী হওয়ার বিষয়টি স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে।

আগামী ২৯ নভেম্বর স্পেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বার্সেলোনার Ciutat Vella এলাকার PSOE কার্যালয়ে (Carrer Àngels 3, Local 2) দলের একটি জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সভার মূল এজেন্ডা হলো ২৯ নভেম্বরের জাতীয় নির্বাচনে Ciutat Vella এলাকা থেকে PSOE-এর প্রার্থী হিসেবে কাকে প্রস্তাব করা হবে, সে বিষয়ে সদস্যদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। নির্বাচিত প্রার্থীর নাম পরবর্তী সময়ে বার্সেলোনা ফেডারেশন কাউন্সিলে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।

এদিকে ভোটের আগে সাংবাদিক নুরুল ওয়াহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে PSOE-এর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের কাছে তাঁর পক্ষে ভোট ও সমর্থন কামনা করেছেন।

নিজের পোস্টে তিনি বলেন, আগামী ২৯ নভেম্বরের জাতীয় নির্বাচনে PSOE-এর Ciutat Vella এলাকার প্রাথমিক প্রার্থী তালিকায় তিনি একজন প্রার্থী হিসেবে রয়েছেন। তিনি এই সুযোগকে শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে বাংলাদেশি কমিউনিটির ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থ আরও কার্যকরভাবে তুলে ধরার দায়িত্ব হিসেবে দেখছেন।

নুরুল ওয়াহিদ দীর্ঘদিন ধরে বার্সেলোনায় সাংবাদিকতার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও অধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

স্পেনের মূলধারার রাজনীতিতে, বিশেষ করে দেশটির ক্ষমতাসীন PSOE-তে একজন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকের প্রাথমিক প্রার্থী হিসেবে উঠে আসার ঘটনাকে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ও গর্বের বিষয় হিসেবে দেখছেন।

আজকের ভোটে PSOE সদস্যদের প্রয়োজনীয় সমর্থন পেলে নুরুল ওয়াহিদ বার্সেলোনার Ciutat Vella আসন থেকে জাতীয় নির্বাচনে দলটির প্রস্তাবিত প্রার্থী হওয়ার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category