• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

প্রতারণার ৮ কৌশল জানিয়ে বড়লেখাবাসীকে সতর্ক করলেন ওসি।

Reporter Name / ১৭৬ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। এসব প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে প্রতারণার আটটি কৌশল তুলে ধরে বড়লেখাবাসীকে সতর্ক করেছে বড়লেখা থানা পুলিশ।

বড়লেখা থানা পুলিশের বার্তায় জানানো হয়, প্রতারকরা বিভিন্ন পরিচয় ও প্রলোভন ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এর মধ্যে রয়েছে ভুয়া কাস্টমার কেয়ারের পরিচয় দেওয়া, ভুল করে টাকা পাঠানোর দাবি করা, পুরস্কার ও লটারির প্রলোভন দেখানো এবং সন্দেহজনক লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া।

এ ছাড়া তাড়াহুড়ো করিয়ে আর্থিক লেনদেনে বাধ্য করা, বিদেশে থাকা স্বজন বিপদে পড়েছেন বলে টাকা চাওয়া, সন্তান বা পরিবারের কোনো সদস্য বিপদে পড়েছেন জানিয়ে অর্থ দাবি করা এবং সেনাবাহিনী বা পুলিশের পরিচয় ব্যবহার করেও প্রতারণা করছে চক্রগুলো।

পুলিশের পক্ষ থেকে এসব প্রতারণা এড়াতে অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল ও মেসেজের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি ফোন করে বা মেসেজ পাঠিয়ে টাকা চাইলে তাড়াহুড়ো না করে তাঁর পরিচয় ও দাবির সত্যতা যাচাই করতে বলা হয়েছে।

বিশেষ করে, পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে টাকা দাবি, সন্দেহজনক লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্য প্রদান এবং পরিচিতজনের বিপদের কথা বলে অর্থ চাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি অপরিচিত কারও সঙ্গে মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি বা গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বড়লেখা থানা পুলিশের বার্তায় প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। নিজে সতর্ক থাকা এবং পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে সচেতন করার মাধ্যমে প্রতারকদের ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category