• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার উদ্ধার

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:  মৌলভীবাজারের বড়লেখায় একটি চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বড়লেখা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার বাসিন্দা সিএনজিচালক জসিম উদ্দিন তাঁর অটোরিকশায় গ্যাস নিতে ঘরে তালা দিয়ে বাইরে যান। এ সময় চোরেরা ঘরের পেছনের জানালার সিটকিনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে ওয়ারড্রপে রাখা তাঁর ভাবির স্বর্ণের গলার হার, কানের দুল এবং দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।

এ ঘটনায় ১৯ অক্টোবর বড়লেখা থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে ২০ অক্টোবর দক্ষিণভাগ এলাকা থেকে জিল্লুর মিয়া (২৬), মনির হোসেন (৩৩) ও আব্দুল আহাদকে (৪৪) গ্রেফতার করা হয়।

পরবর্তী সময়ে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পারভেজ আহমদ (২৭) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া দুটি মোবাইল ফোন ও স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পারভেজ আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হিসেবে শনাক্ত সুমন আহমদকে (৩৮) জুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘিরপাড় এলাকার রহমান ম্যানশনের দ্বিতীয় তলায় পুষ্পা জুয়েলার্সে অভিযান চালানো হয়। সেখান থেকে সাইদুর রহমান (২৩) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। তাঁর হেফাজত থেকে চুরি যাওয়া দুটি কানের দুল ও একটি গলার হার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণালংকার মামলার বাদী শনাক্ত করেন। পরিমাপ করে এগুলোর মোট ওজন পাওয়া যায় ২ ভরি ১১ আনা ৯ পয়েন্ট।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত চুরি যাওয়া দুটি মোবাইল ফোন, দুটি কানের দুল, একটি গলার হার ও স্বর্ণ বিক্রির অর্থ হিসেবে শনাক্ত ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ছয়জনকে ২১ অক্টোবর বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, চুরি প্রতিরোধ ও চোরাই মালামাল উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category